সমস্যা নির্ণয় — কিছু কাজ না করলে
উপর থেকে শুরু করুন। প্রতিটি প্রশ্নের উত্তর দিলে পরের ধাপ নিজেই বলে দেবে কোথায় দেখতে হবে।
-
১
ডিভাইসের সবুজ বাতি কি জ্বলছে?
বিদ্যুৎ পাচ্ছে না। সকেট দেখুন, অন্য অ্যাডাপ্টার দিয়ে দেখুন। তাও না হলে আমাকে জানান।
অ্যাডাপ্টারটা ডিভাইসের POWER (12V DC) লেখা পোর্টে ঠিকমতো ঢুকেছে কিনা দেখুন।
-
২
রিসেট সুইচ ON করলে কি লাল বাতি জ্বলে?
রিসেট সুইচের তার ঠিকমতো লাগেনি। খুলে আবার ভালো করে ঢোকান। তাও না হলে আমাকে জানান।
সুইচটা চাপার নয়, ON/OFF করার। ON করলে পাহারা চালু, লাল বাতি জ্বলে।
-
৩
হলুদ বাতি কি জ্বলছে?
পাহারার লাইন যুক্ত হয়নি। কানেক্টরের তার দুটো ভালোভাবে ছুঁয়ে আছে কিনা দেখুন, আর জ্যাকটা LOCK OUTPUT পোর্টে পুরো ঢুকেছে কিনা। বাতি বসানো থাকলে পাহারা বন্ধ রেখে কানেক্টর TEST পোর্টে লাগান। সব বাতি জ্বললে পুরো লাইন ঠিক আছে (শর্ত প্রযোজ্য); দেখা শেষে কানেক্টর আবার ডিভাইসে।
হলুদ বাতি না জ্বললে লাইন যুক্ত হয়নি, পাহারা কাজ করবে না।
-
৪
রিসেট ON রেখে পাহারার লাইন খুলে দিলে স্পিকার কি বাজে?
স্পিকারের তার দেখুন — ALARM OUTPUT পোর্টে ঠিকমতো লাগানো আছে কিনা। তাও না বাজলে আমাকে জানান।
একবার বাজলে তার জুড়লেও থামে না। থামাতে রিসেট OFF করুন। এটাই ডিভাইসের সবচেয়ে বড় নিরাপত্তা, নষ্ট নয়।
-
৫
বারবার ভুল অ্যালার্ম (কারণ ছাড়াই বাজা) হচ্ছে কি?
ডিভাইস ঠিক আছে। অন্য সমস্যা হলে সাপোর্টে জানান।
-
৬
সম্প্রতি কোনো তার নাড়ানো বা সেন্সর স্পর্শ হয়েছে?
ঢিলা তার ভুল অ্যালার্মের প্রধান কারণ। সব জোড়া শক্ত করুন, তার টান টান রাখুন।
টার্মিনালে তার শক্ত করে ঢুকিয়ে স্ক্রু টাইট করুন।
-
৭
ডিভাইসের কাছে বা সেন্সরের পাশে প্রায়ই ভারী যানবাহন যায় অথবা পোষা প্রাণী আছে?
নড়াচড়া বা কম্পনে এই ডিভাইস বাজে না। তার ঢিলা কিনা দেখুন, না হলে সাপোর্টে জানান।
কারণ পাওয়া গেল না। সিরিয়াল আর সমস্যা লিখে সাপোর্টে জানান।
-
৮
রিসেট সুইচ OFF করলে কি থেমে যায়?
ডিভাইস ঠিক আছে, নষ্ট নয়। একবার বাজলে তার জুড়লেও থামে না। আবার চালু করতে লাইন জুড়ে রিসেট ON করুন।
রিসেট সুইচের তার ঠিকমতো লাগেনি। খুলে আবার ভালো করে ঢোকান। তাও না হলে আমাকে জানান।
একবার বাজলে তার জুড়লেও থামে না। থামাতে রিসেট OFF করুন।
আরও দরকার?
লেখা পড়ে না বুঝলে ছোট ছোট সেটআপ ভিডিও দেখুন — ১৮টা, আলাদা আলাদা।
ডিভাইসের কোন পোর্ট কী — ডিভাইস চিনুন · কোথায় কীভাবে তার টানবেন — সংযোগের নমুনা · সব প্রশ্নের উত্তর — প্রশ্নোত্তর
এই ধাপগুলো অ্যাপেও আছে — টিক দিতে দিতে এগোতে পারবেন। অ্যাপ নামান
