Flash Guard Flash Guard
ইনস্টলেশন চেকলিস্ট দৈনিক পরিচালনা সমস্যা নির্ণয়

ইনস্টলেশন চেকলিস্ট — ধাপে ধাপে বসানো

একটার পর একটা মিলিয়ে নিন। কোনো ধাপ বাদ দেবেন না — প্রতিটার পেছনে কারণ আছে।

  1. বাক্স খুলুন

    বাক্সে এই ১০টা জিনিস আছে কিনা মিলিয়ে নিন — Flash Guard ডিভাইস · ১২ ভোল্টের অ্যাডাপ্টার · স্পিকার · মাউন্টিং কেসিং · ৫ পয়েন্টের কানেক্টর · পয়েন্টের বাতি (৫টা) · অ্যালুমিনিয়াম ফয়েল (৩ সেট) · এল-ক্ল্যাম্প (২টা) · টেস্ট-কেবল · ইউজার ম্যানুয়াল।

    কোনো কিছু মিসিং হলে সাথে সাথে জানান — ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে।

  2. পাওয়ার সংযোগ করুন

    অ্যাডাপ্টারটি ডিভাইসের POWER (12V DC) লেখা পোর্টে লাগান, তারপর সকেটে প্লাগ করুন।

    সবুজ বাতি জ্বললে ডিভাইস চালু হয়েছে। না জ্বললে সকেট ও অ্যাডাপ্টার দেখুন।

  3. ব্যাকআপ ব্যাটারি লাগান

    কারেন্ট চলে গেলেও পাহারা চলে — পাওয়ার কেসিং বা ১২V ব্যাটারি BATTERY BACKUP লেখা পোর্টে লাগান।

    ব্যাটারি না লাগালেও ডিভাইস চলে, কিন্তু কারেন্ট গেলে পাহারা বন্ধ হবে।

  4. পাহারার লাইন লাগান

    কানেক্টর দিয়ে পাহারার তার LOCK OUTPUT লেখা পোর্টে আনুন — এটাই পুরো পাহারার প্রাণ। রং মেনে: লাল যায় · কালো ফেরে।

    তার ঢিলা থাকলে অকারণে অ্যালার্ম বাজতে পারে। শক্ত করে আটকান।

  5. স্পিকার লাগান

    কেসিংয়ের স্পিকারের তার ALARM OUTPUT লেখা পোর্টে লাগান।

    স্পিকার পরীক্ষার আগে পাশের প্রতিবেশীকে জানিয়ে রাখুন।

  6. গ্রুপে ভাগ করবেন? (স্মার্ট কেসিং থাকলে)

    স্মার্ট কেসিং নিলে এলাকা আলাদা গ্রুপে ভাগ করা যায় — কোন দিকে সমস্যা, সেটাও আলাদা করে বোঝা যায়।

    মূল Flash Guard-এ গ্রুপ নেই; এটা স্মার্ট কেসিংয়ের সুবিধা।

  7. প্রথম পরীক্ষা করুন

    রিসেট সুইচ ON করুন — চুপচাপ থাকলে সব ঠিক। এবার পাহারার লাইন খুলে দেখুন, স্পিকার বাজবে।

    একবার বেজে গেলে লাইন জোড়া দিলেও থামবে না — থামাতে রিসেট OFF করতে হবে।

  8. ডিভাইস স্থাপন করুন

    ডিভাইসটি নিরাপদ জায়গায় স্ক্রু দিয়ে আটকান — সহজে নাগাল না পাওয়া যায় এমন জায়গা ভালো।

    সুবিধামতো কিন্তু চোরের সহজ নাগালে নয়।

  9. অ্যাপে সিরিয়াল যোগ করুন

    অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ডিভাইসের সিরিয়াল নম্বর দিন — ওয়ারেন্টি ও সাপোর্ট সক্রিয় হবে।

    সিরিয়াল নম্বর ডিভাইসের গায়ে স্টিকারে লেখা আছে।

  10. ইনস্টলেশন সম্পন্ন!

    সবকিছু ঠিক হলে আপনার Flash Guard এখন সচল। বেরোনোর আগে রিসেট সুইচ ON করে যাবেন।

    যেকোনো সমস্যায় সাপোর্ট ট্যাব থেকে যোগাযোগ করুন — আমি পাশে আছি, ইনশাআল্লাহ।

আরও দরকার?

লেখা পড়ে না বুঝলে ছোট ছোট সেটআপ ভিডিও দেখুন — ১৮টা, আলাদা আলাদা।

ডিভাইসের কোন পোর্ট কী — ডিভাইস চিনুন · কোথায় কীভাবে তার টানবেন — সংযোগের নমুনা · সব প্রশ্নের উত্তর — প্রশ্নোত্তর

এই ধাপগুলো অ্যাপেও আছে — টিক দিতে দিতে এগোতে পারবেন। অ্যাপ নামান